২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উটের জকি শিশুরা ক্ষতিপূরণ পাচ্ছে

সংযুক্ত আরব আমিরাতে উটের জকি হিসেবে ব্যবহৃত শিশুদের ক্ষতিপূরণ দেবে দেশটির সরকার। এজন্য ক্ষতিগ্রস্ত বাংলাদেশী শিশুদের ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতে উটের জকি হিসেবে ব্যবহৃত শিশুদের ক্ষতিপূরণ দেবে দেশটির সরকার। এজন্য ক্ষতিগ্রস্ত বাংলাদেশী শিশুদের ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, ক্ষতিপূরণ পেতে জকি হিসেবে নিয়োজিত শিশুদের প্রমাণপত্রসহ ৩১ অক্টোবরের মধ্যে স্ব স্ব জেলা প্রশাসকের কার্যালয়ে নির্ধারিত ফরমে আবেদন পত্র জমা দিতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় হতে নির্ধারিত আবেদনপত্র বিনামূল্যে সংগ্রহ করা যাবে। এতে আরও বলা হয়, ১৯৯৩ সালের ১ জানুয়ারি বা তার পরে আঠারো বছরের কম বয়সী যে সব বাংলাদেশী শিশু আরব-আমিরাতে উটের জকি হিসেবে নিয়োজিত বা কর্মরত থাকার কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবে দেশটির সরকার। এজন্য, সংযুক্ত আরব-আমিরাত সরকারের মনোনীত একজন প্রতিনিধিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন তিন সদস্যের একটি প্রশাসনিক বোর্ড গঠন করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/১৮৫০ ঘ.