২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে আটোয়ারি উপজেলার আলোয়াখাওয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের ফজলুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 09:52 AM

Updated : 26 Aug 2022, 08:32 PM

পঞ্চগড়, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে আটোয়ারি উপজেলার আলোয়াখাওয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের ফজলুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমূল্য কুমার সরকার এ রায় দেন। রায়ে আসামিকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৪ ফেব্র"য়ারি বামনকুমার গ্রামের ফজলুর রহমান তার স্ত্রী সেলিনা বেগমকে যৌতুকের জন্য গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীকালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৬ মার্চ ঠাকুরগাঁও হাসপাতালে সেলিনা মারা যান। এ ঘটনায় সেলিনার বাবা দবির উদ্দিন বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫১ ঘ.