ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কমনওয়েলথ আইন সম্মেলনে যোগ দিতে প্রধান বিচারপতি মো. রুহুল আমিন আগামী ৮ সেপ্টেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবি যাবেন।
তিনি সেখানে ৯ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নিয়ে ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনিও প্রধান বিচারপতির সফরসঙ্গী হবেন।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের অনুপস্থিতিতে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এফএইচবি/এসএনডি/
bdnews24