ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহর সাক্ষ্য নেওয়া হয়।
সাবেক বিচারপতি হাবিবুর রহমান খান মঙ্গলবার বিকাল ৪টায় তার সাক্ষ্যগ্রহণ করেন। তিনিই কমিটির একমাত্র সদস্য।
হাবিবুর রহমান খান মঙ্গলবার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "কার্যক্রম কেবল শুরু হল। যারা ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তাদের সাক্ষ্য দেওয়ার জন্য আমরা আহবান জানাচ্ছি। এজন্য একটি বিজ্ঞপ্তিও প্রচার করা হয়েছে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "২০ থেকে ২৫ জনকে কমিশনে এসে সাক্ষ্য দেওয়ার জন্য চিঠি দিয়ে অনুরোধ জানানো হবে। এদের অধিকাংশই শিক্ষক হবেন। আর কিছু ছাত্র আছে যাদের সাক্ষ্য নেওয়া জরুরি বলে মনে করব তাদের চিহ্নিত করে নোটিশও দেওয়া হবে।"
রাজধানীর সার্কিট হাউস রোডে 'সেন্ট্রাল সার্কিট হাউজে' তদন্ত কমিশন কার্যালয় স্থাপন করা হয়েছে। কমিশনে বিচারপতিকে সহায়তা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব খুরশিদ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
খুরশিদ আলম বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারপতি হাবিবুর রহমান মঙ্গলবার বেলা ১১টার দিকে কমিশন কার্যালয়ে এসে কাজ শুরু করেন। বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষক ড.কলিমুল্লাহ আসেন। প্রথম দিন সাক্ষ্য দিতে আর কেউ আসেননি।
ড.কলিমুল্লাহ সাক্ষ্য দেওয়ার আগে বিচারপতির কক্ষেই বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্যার (বিচারপতি হাবিবুর রহমান) ডেকে পাঠালেন এজন্য আসলাম। আর প্রথমদিন যেখান থেকে ঘটনার শুরু সেই খেলার মাঠে সার্বিক দায়িত্বে ছিলাম। এজন্য অনেক কিছু আমার জানা রয়েছে।"
এর আগে সকালের দিকে বিচারপতি হাবিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাক্ষ্য নেওয়া হবে। তবে প্রয়োজনে আরও বেশি সময় পর্যন্ত সাক্ষ্য নেওয়া হতে পারে।
তিনি জানান, শিক্ষার্থী, শিক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষদর্শী যে কারও সাক্ষ্য নেওয়া হবে। সাক্ষ্য দিতে আসা লোকজন যাতে হয়রানির শিকার অথবা গ্রেপ্তার না হন সে বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি চেষ্টা করবেন।
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা সাক্ষ্য দিতে আসতে না পারলে তদন্তে সমস্যা হবে কি না -সে প্রসঙ্গে বিচারপতি বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাতে সাক্ষী পাওয়ার সম্ভাবনা কম। এ বিষয়টা তিনি সরকারকে জানাতে পারেন।
তদন্ত কমিশনের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে কি না সেটা সরকার বিবেচনা করবে জানিয়ে হাবিবুর রহমান বলেন, তিনি মনে করেন প্রতিবেদন প্রকাশ করা ভাল। এ বিষয়ে তিনি সরকারকে সুপারিশ করবেন।
অতীতে এ ধরনের তদন্ত কমিশনের কাজ করেছেন উল্লে
bdnews24