চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর ভ্রাম্যমাণ আদালত বন্দর চ্যানেল থেকে অতিরিক্ত পণ্য বোঝাই তিনটি কার্গো জাহাজ আটক করে দেড় লাখ টাকা জরিমানা করেছে।
জাহাজ তিনটি হল, এমভি নির্ঝর- ৪, এমভি অর্ডি ও এমভি মারকারি।
বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, রোববার মধ্যরাতে পতেঙ্গা মোহনা থেকে জাহাজ তিনটিকে আটক করে এক নম্বর জেটিতে বেঁধে রাখা হয়। এগুলোর লোডলাইন মার্ক নিমজ্জিত বলে সমুদ্রে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। নৌ আইন ভঙ্গ ও বন্দর চ্যানেলকে ঝুঁকিপূর্ণ করার দায়ে জাহাজগুলোকে দেড় লাখ টাকা জরিমানা এবং অতিরিক্ত পণ্য খালাস করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, গত দুই সপ্তাহে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত পণ্যবাহী আরও পাঁচটি জাহাজের মালামাল খালাস করে বিপদমুক্ত করেছে। এ জাহাজগুলো হল, এমভি টিভা, এমভি আসাদ-২, এমভি আল ফোরকানিয়া, এমভি সক্রেটিস-৪ ও এমভি সানি-১।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এসএনডি/এমএইচবি/২২৪২ ঘ.
bdnews24