২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় আটক

শবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর ঘাটে রোববার রাত ২টার দিকে অভিযান চালিয়ে ৫০ বস্তা ভারতীয় কাপড় আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

চাঁপাইনবাবগঞ্জ, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর ঘাটে রোববার রাত ২টার দিকে অভিযান চালিয়ে ৫০ বস্তা ভারতীয় কাপড় আটক করেছে বিডিআর। ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর একরামুল হক সাংবাদিকদের জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযান চালানো হয়। ওই সময় চোরাচালানিরা কাপড়ের বস্তাগুলো একটি ট্রাকে বোঝাই করছিল। বিডিআরের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যায়। আটক কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস ও পাঞ্জাবি। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা বলে বিডিআর কর্মকর্তা একরামুল জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৮ ঘ.