২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর থেকে একটি বিদেশি রিভলবারসহ আবু তাহের তুহিন(৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 08:43 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ফেনী, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর থেকে একটি বিদেশি রিভলবারসহ আবু তাহের তুহিন(৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কাশিমপুর এলাকায় একটি অস্ত্র ব্যবসায়ী চক্রের তৎপরতার বিষয়ে অনুসন্ধান চালাতে গিয়েই রোববার সন্ধ্যায় লক্ষ্মীয়ারা রাস্তার মাথা এলাকা থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয়। সাদা পোশাকের পুলিশ সদস্যরা অস্ত্র কিনতে চাইলে তুহিন ইংল্যান্ডে তৈরি একটি রিভলবার নিয়ে আসে। তখন অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র ব্যবসার মূল হোতাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে ওসি কামরুল জানান। তুহিন দক্ষিণ কাশিমপুর গ্রামের নাজির আহমেদের ছেলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৪ ঘ.