চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পার্বত্য এলাকা থেকে কাঠ পাচারের সময় পুলিশ সোমবার সকালে দুই ট্রাক কাঠ আটক করেছে। এ সম গ্রেপ্তার করা হয় চারজনকে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা থেকে বালুর নিচে কাঠ লুকিয়ে দুটি ট্রাক চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে ট্রাক দুটি নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির কাছে এলে সন্দেহবশত পুলিশ তল্লাশি চালায়। তখন ট্রাক থেকে সেগুন, গামারিশহ বিভিন্ন জাতের ছয়শ ঘনফুট কাঠ আটক করা হয়।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল আব্বাস জানান, এসব কাঠের আনুমানিক মূল্য সাত লাখ টাকা।
ওই সময় ট্রাক চালক মো. পারভেজ (৩৪) এবং ট্রাকে থাকা মো. রমজান (৩২), মো. সালাহউদ্দিন (৩০) ও মো. আলমকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে জানান কামাল আব্বাস।
তবে এক ট্রাক চালক পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা জানান, কাঠগুলো বন বিভাগের কাছে হস্তান্তর এবং মামলার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৩০৫ ঘ.
bdnews24