২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গীতা পাসির অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের সম্মিলন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি রোববার সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতাদের তার বাসায় এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে যোগ দেওয়া একজন নেতা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গীতাপাসি দুর্নীতি বিরোধী অভিযানসহ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, তার সরকার আশা করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশে সংলাপের পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 07:17 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি রোববার সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতাদের তার বাসায় এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে যোগ দেওয়া একজন নেতা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গীতাপাসি দুর্নীতি বিরোধী অভিযানসহ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, তার সরকার আশা করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশে সংলাপের পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র দূতাবাসে নতুন যোগদানকারী দুই কূটনীতিককে পরিচয় করিয়ে দিনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দুজন হচ্ছেন, কাউন্সেলর ইন চার্জ অব পলিটিক্যাল এন্ড ইকোনোমিক অ্যাফেয়ার্স জন ডেনিলোভিচ এবং পলিটিক্যাল অফিসার ড্যান বায়ার্স। ওই নেতা জানান, গীতা পাসি অতিথিদের উদ্দেশ্যে বলেন, "বাংলাদেশ শিগগিরই গণতন্ত্র ফিরে আসবে বলে আমরা আশা করছি।" অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নজরুল ইসলাম খান, জহিরুদ্দিন স্বপন, নাজির হোসেন ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আওয়ামী লীগ নেতাদের মধ্যে যোগ দেন তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সুলতান এম মনসুর, আসাদুজ্জামান নূর প্রমুখ। জামায়াতে ইসলামি নেতাদের মধ্যে ছিলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও আবদুল কাদের মোল্লা। জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার এবং প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির ফেরদৌস আহমেদ কোরেশীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কয়েকজন ব্যবসায়ী নেতাও অনুষ্ঠানে ছিলেন। এরা হলেন, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন ও এমসিসিআই সভাপতি লতিফুর রহমান। এ ছাড়া আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সিপিডির রেহমান সোবহান ও দেবপ্রিয় ভট্টাচার্যও অনুষ্ঠানে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এডি/এমএইচবি/০১০৮ ঘ.