ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, দেশ এখন এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। সংবাদ মাধ্যমসহ সবাইকে একযোগে এ পরিস্থিতি অতিক্রমে কাজ করতে হবে। নইলে আরো ভয়াবহ বিপদে পড়তে হবে।
তিনি রোববার দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। বৈঠকে অনেক সম্পাদক যোগ দিলেও তারা অপক্ষেমাণ সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব না দিয়ে চলে যান।
বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে উপদেষ্টা মইনুল হোসেন বলেন, সম্পাদকদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। বর্তমান সরকার গণমাধ্যমের ওপর নির্ভর করছে। দেশ এখন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, এতে কোন সন্দেহ নেই। আমাদের অনেক সমস্যা রয়েছে, এসব মোকাবেলা করতে হচ্ছে। তাই আমাদের ভুলত্র"টি হতেই পারে। এসব সংশোধন করেই আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।
স
bdnews24