২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুইশ কেজি ভেজাল ঘি আটক

নগরীর বহদ্দারহাটের খতিবের হাট এলাকায় একটি বাসা থেকে রোববার দুইশ কেজি ভেজাল ঘি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর বহদ্দারহাটের খতিবের হাট এলাকায় একটি বাসা থেকে রোববার দুইশ কেজি ভেজাল ঘি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত ওই কারখানার মালিক সেকান্দার খানকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, ভূইঁয়া ফুড প্রোডাক্টস নামে ওই প্রতিষ্ঠানটি 'স্ট্যান্ডার্ড বাঘাবাড়ি' ও 'স্ট্যান্ডার্ড বাঘাবাড়ি স্পেশাল ব্র্যান্ডের নকল ঘি উৎপাদন করছিলো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমআই/২০৪৭ ঘ.