২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মধুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 02:20 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

কিশোরগঞ্জ, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মধুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পলাতক এ বিএনপি নেতাকে রোববার দুপুরে শহরতলীর ভট্টজী পাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম। ১১ জানুয়ারির পর থেকেই ইসমাইল হোসেন আত্মগোপন করেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি দখল, সমিতির টাকায় তিনটি বাস কিনে আত্মসাত, ভূমি দস্যুতাসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে পুলিশ কর্মকর্তা ফজলুল করিম জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২২ ঘ.