২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসের হার বেড়েছে রাজশাহীতে

এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬১ দশমিক ৮৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ বেশি। এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১৮ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

রাজশাহী, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬১ দশমিক ৮৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ বেশি। এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১৮ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২ হাজার ১০৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৬৩ হাজার ১৯৩ জন। গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে। গত বছর পাসের হার ছিল শতকরা ৫৬ দশমিক ৭৬ ভাগ। বিজ্ঞান বিভাগ থেকে এবার পরীক্ষা দিয়েছিল ২৫ হাজার ৫৭০ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ২২১ এবং ছাত্রী ৮ হাজার ৩৪৯ জন। ছাত্রদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৮১৮ জন এবং ছাত্রীদের মধ্যে ৫ হাজার ৩৭৬ জন। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৮৭ জন। মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছিল ৫৭ হাজার ১১৭ জন। এর মধ্যে ছাত্র ২৫ হাজার ২৯ জন এবং ছাত্রী ৩২ হাজার ৮৮ জন। ছাত্রদের মধ্যে পাস করেছে ১৪ হাজার ১০৭ জন, ছাত্রীদের মধ্যে ১৮ হাজার ৯৮৪ জন। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৩৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১৯ হাজার ৪২১ জন। পাস করেছে ১৩ হাজার ৯০৮ জন। এই বিভাগে ১৪ হাজার ৭৮২ ছাত্র এবং ৪ হাজার ৬৩৯ ছাত্রী পরীক্ষা দেয়। ছাত্রদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৩৮১ জন এবং ছাত্রীদের মধ্যে ৩ হাজার ৫২৭ জন। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১৯২২ ঘ.