২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পাসের হার কমেছে

বরিশাল শিক্ষা বোর্ডের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ; যা গত বছরের তুলনায় ৪ দশমিক ১৩ শতাংশ কম। গতবছর পাসের হার ছিল ৬১ দশমিক ৫ ভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 12:58 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

বরিশাল, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল শিক্ষা বোর্ডের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ; যা গত বছরের তুলনায় ৪ দশমিক ১৩ শতাংশ কম। গতবছর পাসের হার ছিল ৬১ দশমিক ৫ ভাগ। একই সঙ্গে বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যাও ২৩৯ থেকে কমে এ বছর ২১১ হয়েছে। তবে পাসের হারের অবনতির বিষয়ে বোর্ড চেয়ারম্যান কোনও মন্তব্য করতে রাজি হননি। এ বছর ১২ হাজার ৬২০ জন ছাত্র এবং ১১ হাজার ৬৯ জন ছাত্রী এইচএসসিতে অংশ নেয়। এর মধ্যে ৭ হাজার ৩৫৬ জন ছাত্র এবং ৫ হাজার ৮২২ জন ছাত্রী পাস করেছে। বিজ্ঞান বিভাগে পাস করেছে এক হাজার ২০২ জন ছাত্র এবং ৬২২ জন ছাত্রী। মানবিক বিভাগে ২ হাজার ৭২১ জন ছাত্র এবং ৩ হাজার ৯২৪ জন ছাত্রী পাস করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ হাজার ৪৩৩ জন ছাত্র এবং এক হাজার ২৭৬ জন ছাত্রী পাস করেছে। এইচএসসি পরীক্ষার জন্য ২৪ হাজার ২৬৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও এতে অংশ নেয় ২৩ হাজার ৬৮৯ জন। অসদুপায় অবলম্বনের দায়ে ৫৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহি