২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এবার সেরা সাফল্য

এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ৬৫ দশমিক ৯৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩১৪ জন। সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই পাসের হার সবচেয়ে বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

সিলেট, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ৬৫ দশমিক ৯৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩১৪ জন। সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই পাসের হার সবচেয়ে বেশি। এবার পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১৬ হাজার ৯৭২ জন। এর মধ্যে পাশ করেছে ১১ হাজার ১৯৮ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র পাঁচ হাজার ৬৫৫ জন এবং ছাত্রী পাঁচ হাজার ৫৪৩ জন। গ্র"প ভিত্তিক পাশের হার বিজ্ঞান ৬৩ দশমিক ৭৯, মানবিক ৬৪ দশমিক ৩৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬ দশমিক ৪৩ ভাগ। ছাত্র-ছাত্রী ভিত্তিক পাসের হার, ছাত্র ৬৬ দশমিক ১৬ এবং ছাত্রী ৬৫ দশমিক ৮০ শতাংশ। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: মনির উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশের সার্বিক ফলাফলে সিলেট বোর্ড দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ফলাফলে আমরা সন্তুষ্ট।" শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. সেলিম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার অকৃতকার্য শিক্ষার্থীদের বেশিরভাগ ইংরেজি বিষয়ে ফেল করেছে। মফস্বলের কলেজগুলোতে ইংরেজি শিক্ষকের অভাবে এমনটা হয়েছে। আগামীতে এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায় তা আমরা ভেবে দেখছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১৮৪৮ ঘ.