২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পাশের হার ৬৫ দশমিক ৭৫ শতাংশ

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৭৫ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫০৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

কুমিল্লা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৭৫ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫০৬ জন। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এ বছর ৪৬ হাজার ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ২৫ হাজার ১১৮ জন এবং ছাত্রী ২০ হাজার ৯৫৫ জন। মোট পাশ করেছে ৩০ হাজার ২৯৫ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া ৫০৬ জনের মধ্যে ছাত্র ৩০৯ এবং ছাত্রী ১৯৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নেয় ২০ হাজার ৫০০ শিক্ষার্থী। পাশ করে ১৫ হাজার ২০৫ জন এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৫৪৯ ও ছাত্রী ৪ হাজার ৬৫৫। পাশের হার ৭৫ দশমিক ১৭ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১০৩ জন। বোর্ডে ব্যাবসায় শিক্ষা বিভাগে পাশের হার সবচেয়ে বেশি। বিজ্ঞান বিভাগে এ বছর পরীক্ষা দেয় মোট সাত হাজার ৬৮৬ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র পাচ হাজার ১৫১ এবং ছাত্রী দু'হাজার ৫৩৫ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ৩৬৭ জন। মানবিক বিভাগে পরীক্ষা দেয় ১৭ হাজার ৮৮৭ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৬ জন। এর মধ্যে ছাত্র ১৮ এবং ছাত্রী ১৮জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১৮০৪ ঘ.