সিলেট, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুরের লোবার হাওরে ডুবে যাওয়া নৌকাসহ তিন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস পর। গত ২০ জুলাই রাতে প্রচণ্ড বাতাসে নৌকাটি ডুবে যায়।
শনিবার দুপুরে স্থানীয় জনতা ও পুলিশ ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে মন্নাফ মিয়া (৭০), ইসমাইল মিয়া (২৩) ও বাবুল মিয়ার (২৫) লাশ উদ্ধার করে। এর আগে দুর্ঘটনার পরপরই দুজনের লাশ উদ্ধার করা হয়েছিল।
তাহিরপুর থানার উপ-পরিদর্শক নারায়ণ সেন জানান, ২০ জুলাই রাতে সাত যাত্রীসহ ছ্টো ইঞ্জিনচালিত নৌকাটি লোবার হাওরে ডুবে যায়। দু'জন যাত্রী সাঁতরে কূলে আসতে পারলেও দুর্ঘটনায় পাঁচ জন নিখোঁজ হন। পরদিন পুলিশ দু'জনের লাশ উদ্ধার করে।
শনিবার উদ্ধার করা তিনটি লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২৩৩৬ ঘ.
bdnews24