২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনাগঞ্জের ছাতক উপজেলার পল্লীতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে । স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২ টার দিকে ছাতকের নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা গ্রামের কৃষক মিছির আলী (৪২) বাড়ির পাশের জমিতে কাজ করার সময় বজ্রপাতে সারা শরীর ঝলসে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ খবর পেয়ে লাশটি থানায় নিয়ে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

সিলেট, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনাগঞ্জের ছাতক উপজেলার পল্লীতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২ টার দিকে ছাতকের নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা গ্রামের কৃষক মিছির আলী (৪২) বাড়ির পাশের জমিতে কাজ করার সময় বজ্রপাতে সারা শরীর ঝলসে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ খবর পেয়ে লাশটি থানায় নিয়ে আসে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ছাতক থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত না করেই মিছির আলীর লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৮ ঘ.