২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সাংবাদিককে কুপিয়ে জখম

দৈনিক খবরপত্রের নরসিংদী সংবাদদাতা ও সাপ্তাহিক নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক এম এ আউয়ালকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বাবাকে রক্ষা করতে গিয়ে আহত হন আউয়ালের মেয়ে রোজিনা আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 09:06 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

নরসিংদী, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৈনিক খবরপত্রের নরসিংদী সংবাদদাতা ও সাপ্তাহিক নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক এম এ আউয়ালকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বাবাকে রক্ষা করতে গিয়ে আহত হন আউয়ালের মেয়ে রোজিনা আক্তার। শুক্রবার রাতে শহরের ব্রাহ্মণপাড়ায় নিজের বাসার সামনে সাংবাদিকের ওপর হামলা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম। গুরুতর আহত আউয়ালকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা রাতেই তাকে ঢাকা পাঠিয়ে দেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, "এম আউয়ালের হাতের কয়েকটি শিরা কেটে গেছে। এজন্যই উন্নত চিকিৎসার জন্য তাতে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।" আহত আউয়াল হাসপাতালে শুয়ে সাংবাদিকদের জানান, চিহ্নিত সন্ত্রাসী টিপ্পনের নেতৃত্বে ছয় থেকে সাত জন ব্যক্তি তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩১ ঘ.