২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে শুক্রবার সকালে বজ্রপাতে কাইল্যা (৫৫) নামে এক ব্যক্তি ও তার ছেলে মানিক মিয়া (২৫) মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

নরসিংদী, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে শুক্রবার সকালে বজ্রপাতে কাইল্যা (৫৫) নামে এক ব্যক্তি ও তার ছেলে মানিক মিয়া (২৫) মারা গেছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে আমন চারা রোপণের সময় ওই দুই জন বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওই সময় অজ্ঞাতনামা এক ক্ষেতমজুরও আহত হন। তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পলাশ মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা দেলোয়ার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮৪৫ ঘ.