২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"যা জমানো ছিল খরচ হয়্যা গ্যাছে, কাল খাব কী"

"খাবার টেয়া দুইশো বাকি পড়ে গেছে। আজগে ৫০ টেয়া দিবার না পারলে কাল খাইতে পারুম না।" কথাগুলো বললেন রাজধানীর রিকশাচালক শেখ ইমারাত আলী। কারফিউ চললে তার রোজগার বন্ধ হয়ে যায়। আগামী দিনটা কীভবে কাটবে তার দুশ্চিন্তাও বাড়ে। কারফিউয়ের কারণে ইমারত আলীর মতো নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরাই সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। যাদের রোজগার নিয়ে ভাবনা নেই তারা কারফিউয়ের সময়টা ঘরে বসে কাটিয়ে দিতে পারলেও দুমুঠো অন্ন জোগাড়ের চিন্তায় খেটে খাওয়া মানুষগুলো তখন দিশেহারা। রাস্তায় বেরুলেই পিটুনি, আর ঘরে সন্তানের ক্ষুধার্ত মুখ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "খাবার টেয়া দুইশো বাকি পড়ে গেছে। আজগে ৫০ টেয়া দিবার না পারলে কাল খাইতে পারুম না।" কথাগুলো বললেন রাজধানীর রিকশাচালক শেখ ইমারাত আলী। কারফিউ চললে তার রোজগার বন্ধ হয়ে যায়। আগামী দিনটা কীভবে কাটবে তার দুশ্চিন্তাও বাড়ে। কারফিউয়ের কারণে ইমারত আলীর মতো নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরাই সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। যাদের রোজগার নিয়ে ভাবনা নেই তারা কারফিউয়ের সময়টা ঘরে বসে কাটিয়ে দিতে পারলেও দুমুঠো অন্ন জোগাড়ের চিন্তায় খেটে খাওয়া মানুষগুলো তখন দিশেহারা। রাস্তায় বেরুলেই পিটুনি, আর ঘরে সন্তানের ক্ষুধার্ত মুখ