২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার

চৌগাছা উপজেলার শাহাজাতপুর গ্রামে অস্ত্র ও গুলিসহ কামরুজ্জামান কমল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিডিআর। পরে তাকে পুলিশে তুলে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 10:26 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

যশোর, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চৌগাছা উপজেলার শাহাজাতপুর গ্রামে অস্ত্র ও গুলিসহ কামরুজ্জামান কমল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিডিআর। পরে তাকে পুলিশে তুলে দেওয়া হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোর রাতে বিডিআরের একটি দল কামরুজ্জামানের বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, একটি পাইপ গান ও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার করে। ওই সময় গ্রেপ্তার করা হয় কামরুজ্জামানকে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৬১৯ ঘ.