২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় সাতক্ষীরায় নয় জনের যাবজ্জীবন

একটি হত্যা মামলায় এক পরিবারের পাঁচ জনসহ মোট নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে সাতক্ষীরার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 03:02 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

সাতক্ষীরা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় এক পরিবারের পাঁচ জনসহ মোট নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে সাতক্ষীরার একটি আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিলকিস বানু এ রায় দেন। রায়ে অভিযুক্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগের নির্দেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, আরশাদ আলী, তার ভাই জোনাব আলী, আরশাদ আলীর তিন ছেলে হোসেন আলী, হাসান আলী ও হাবিবুর রহমান এবং আজিদ হোসেন, নিয়ামত উদ্দীন, শওকাত আলী ও আমজাদ হোসেন। মামলার বিবরণে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০২ সালের ৭ জানুয়ারি কালিগঞ্জ উপজেলার মাঘুরালি গ্রামের এনসাফুল হককে আসামীরা কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের ভাই হাসিদুল হক বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সাজাপ্রাপ্ত ওই নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০১ ঘ.