২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৩ আগস্ট

এবারের এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশিত হবে ২৩ আগস্ট। পরীক্ষার ফল এবার মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমেও জানা যাবে। এজন্য মোবাইল কনটেন্ট প্রোভাইডার টিটিবিসি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে শিক্ষা বোর্ড। টিটিবিসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, গ্রামীণফোন, একটেল, সিটিসেল, টেলিটক ও বাংলালিংক গ্রাহকরা এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফল জানাতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এবারের এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশিত হবে ২৩ আগস্ট। পরীক্ষার ফল এবার মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমেও জানা যাবে। এজন্য মোবাইল কনটেন্ট প্রোভাইডার টিটিবিসি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে শিক্ষা বোর্ড। টিটিবিসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, গ্রামীণফোন, একটেল, সিটিসেল, টেলিটক ও বাংলালিংক গ্রাহকরা এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফল জানাতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে (যেমন ঢাকার জন্য- উঐঅ) একটি স্পেস দিয়ে ক্রমিক নম্বর টাইপ করে ২৭৭৭ নম্বরে পাঠাতে হবে। এছাড়া গ্রামীণফোন ও একটেলের গ্রাহকরা আগে থেকেই নিবন্ধন করে রাখতে পারবেন। এক্ষেত্রে প্রকাশের পরপরই ফল সংশ্লিষ্ট মোবাইল নম্বরে পৌঁছে যাবে। এ সুবিধা পেতে হলে জঊএ লিখে একটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবারো একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ২৭৭৭ এ এসএমএস করতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/১৯০৬ ঘ.