২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশান্ত হয়ে উঠছে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর সেনাসদস্য ও পুলিশের হামলার প্রতিবাদে অশান্ত হয়ে উঠছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মিছিলে বাধা দেওয়ায় ঢাকা কলেজ, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়েছে। জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবিরাম ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি ছাত্রসংগঠন। বুধবার ছাত্রধর্মঘট ডাকা হয়েছে রাজশাহী ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়েও। মৌন মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে যশোর এম এম কলেজেও। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 10:17 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর সেনাসদস্য ও পুলিশের হামলার প্রতিবাদে অশান্ত হয়ে উঠছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মিছিলে বাধা দেওয়ায় ঢাকা কলেজ, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়েছে। জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবিরাম ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি ছাত্রসংগঠন। বুধবার ছাত্রধর্মঘট ডাকা হয়েছে রাজশাহী ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়েও। মৌন মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে যশোর এম এম কলেজেও। (আরো তথ্যসহ-৩) আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর