২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ফটিছড়িতে ডাকাতের গুলিতে আহত ২

জেলার ফটিকছড়িতে সোমবার মধ্য রাতে ডাকাতের গুলিতে আবুল হোসেন ও মো. শফিক নামের দুই ব্যাক্তি আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 08:51 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

চট্টগ্রাম, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জেলার ফটিকছড়িতে সোমবার মধ্য রাতে ডাকাতের গুলিতে আবুল হোসেন ও মো. শফিক নামের দুই ব্যাক্তি আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে বারোটার দিকে একদল সশস্ত্র ডাকাত ফটিকছড়ির আজিম নগর গ্রামে ঢোকার চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলোপাথাড়ি গুলি ছুঁড়লে আবুল হোসেন ও মো. শফিক গুলিবিদ্ধ হন। চমেক পুলিশ ফাড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক জহির আহমদ জানান, আহত দুজনকে রাত সাড়ে তিনটার দিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এম এ জলিল জানান, এ ঘটনায় একটি মামলা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/জেকে/১৪৫১ ঘ.