ঢাকা,আগস্ট ২১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকাল থেকে ছাত্র-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাপঞ্জি:
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এফ রহমান, জসীমউদ্দিন, সূর্যসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমানসহ বিভিন্ন হল থেকে বিক্ষুব্ধ ছাত্ররা মিছিল নিয়ে কলা ভবনের সামনে অপরাজয় বাংলার পাদদেশে জড়ো হয়।
১১-১৫ মিনিটে উপাচার্যের বাসভবনের কাছে ছাত্ররা সমবেত হয়।
১১-২০ মিনিটে উপাচার্য কার্যালয়ে বসে সিন্ডিকেটের বৈঠক।
১১-৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে শিক্ষক সমিতির জরুরি সভা।
১১-৩০ মিনিটে ছাত্রদের লাঠিসোঁটা নিয়ে মিছিল সহকারে ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) অভিমুখে রওনা, বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও সেনা প্রধানের কুশপুত্তলিকা ছিল।
১১-৩৭ মিনিটে টিএসসির কাছে পৌঁছার আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ও কাদুনে গ্যাস নিক্ষেপ।
১১-৪৫ মিনিটে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। পুলিশকে লক্ষ্য করে ছাত্রদের ইটপাটকেল নিক্ষেপ,পুলিশে কাদুনে গ্যাস নিক্ষেপ, রায়ট কারও এই এ্যাকশনে অংশ নেয়।
১১-৪৫ মিনিটে রোকেয়া হলের সামনে ছাত্রীদের অবস্থান
১২-০০ মিনিটে পুলিশ অবস্থান নেয় টিএসসি এলাকায়, ছাত্ররা অবস্থান নেয় কলাভবন ও উপাচার্যের বাসভবনের সামনে
১২-১৫ মিনিটে শিক্ষক সমিতির সভা শেষে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সেনা ক্যাম্প ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানানো হয়।
১২-১৫ মিনিটে ছাত্ররা টিএসসির রাজু ভাস্কর্য কালো কাপড় দিয়ে ঢেকে দেয়।
১২-৩০ মিনিটে শাহবাগের কাছে চারুকলা ইন্সটিটিউটের ছাত্ররা শাহবাগের কাছে কয়েকটি গাড়িতে ভাংচুর চালায়।
১২-৩৫ মিনিটে পুলিশের সঙ্গে চারুকলা ছাত্রদের সংঘর্ষ বাধে। পুলিশ চারুকলা ক্যাম্পাসে কাদুনে গ্যাস নিক্ষেপ ও ফাকা গুলি করে।
১২- ৪৫ মিনিটে বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে আজিজ কো-অপারেটিভ মার্কেটের কাছে দাঁড়ানো সেনাবাহিনীর একটি স্টেশন ওয়াগন গাড়িতে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও পরে আগুন ধরিয়ে দেয়।
০২-০০ ঢাকা কলেজ এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ , ছাত্রদের গাড়ি ভাংচুর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৩৫৭ ঘ.
bdnews24