২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের জনবল কাঠামো অনুমোদন

বিচার বিভাগের জনবল কাঠামো অনুমোদন করেছে সরকার। রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে সাড়ে চার হাজার কর্মীর এই কাঠামো অনুমোদন করা হয়। এই সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হলেই বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করার বিষয়ে সরকারের সব আনুষ্ঠানিকতা শেষ হবে। তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন রোববার বিকেলে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, সরকার এ সংক্রান্ত গেজেট প্রকাশের পর সুপ্রিম কোর্ট ফৌজদারী আইনের সংশোধনী কার্যকর করার জন্য তারিখ নির্ধারণ করলে সেদিন থেকেই প্রশাসন থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিচার বিভাগের জনবল কাঠামো অনুমোদন করেছে সরকার। রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে সাড়ে চার হাজার কর্মীর এই কাঠামো অনুমোদন করা হয়। এই সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হলেই বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করার বিষয়ে সরকারের সব আনুষ্ঠানিকতা শেষ হবে। তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন রোববার বিকেলে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, সরকার এ সংক্রান্ত গেজেট প্রকাশের পর সুপ্রিম কোর্ট ফৌজদারী আইনের সংশোধনী কার্যকর করার জন্য তারিখ নির্ধারণ করলে সেদিন থেকেই প্রশাসন থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তিনি বলেন, "বিচার বিভাগের জন্য অনুমোদিত কাঠামোতে কর্মী সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। এদের মধ্যে প্রায় ৬৫০ জন ম্যাজিস্ট্রেট এবং বাকি প্রায় চার হাজার সহায়ক কর্মকর্তা ও কর্মচারী।" সকালে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে নিকারের সভা হয়। আইন উপদেষ্টা মইনুল হোসেন ও অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামসহ নিকারের সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা সভায় উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট পদগুলো 'জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট' ও 'মহানগর ম্যাজিস্ট্রেট' নামে দুটি ভাগ করা হয়েছে। ব্যারিস্টার মইনুল বলেন, "বিভিন্ন প্রক্রিয়া শেষে সরকারের পক্ষ থেকে এই জনবল কাঠামো অনুমোদন দেওয়া হলো। এখন সরকারের পক্ষ থেকে আরো কিছু কাজ শেষে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। সরকারের এসব প্রক্রিয়া শেষে সন্তষ্ট হলে সুপ্রিম কোর্ট ফৌজদারী কার্যবিধির সংশোধনী কার্যকর করার ব্যাপারে তারিখ নির্ধারণ করবে। ওইদিন থেকেই প্রশাসন থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে।" বিচার বিভাগ আলাদা হয়ে যাওয়ার পর জেলা প্রশাসকদের আর কোনো কাজ থাকবে না