২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সেনাপ্রধানের ত্রাণ বিতরণ

সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, "বন্যা পরবর্তী সময়ে কাউকে ক্ষুধার্ত থাকতে দেব না, না খেয়ে কেউ মারা যাবে না।" রোববার বিকালে ফরিদপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ফরিদপুর, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, "বন্যা পরবর্তী সময়ে কাউকে ক্ষুধার্ত থাকতে দেব না, না খেয়ে কেউ মারা যাবে না।" রোববার বিকালে ফরিদপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি সেনাবাহিনী সহায়তা করবে বলে সেনাপ্রধান জানান। জেলা প্রশাসক মো. ইয়াহইয়া ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাসহ এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুপুর ১টায় জেনারেল মইন সিরাজগঞ্জ থেকে ফরিদপুরে এসে পৌঁছেন। এরপর তিনি ফরিদপুর জেলা স্কুলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ৩০ শয্যার ভাম্যমাণ হাসপাতাল পরিদর্শন করেন। সেখান থেকে ভাজনডাঙ্গায় গিয়ে বন্যা দুর্গদের মাঝে চাল, ডাল, স্যালাইন ও বিশুদ্ধ পানিসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেনাপ্রধান। এছাড়া তিনি সিঅ্যান্ডবি ঘাট এলাকায় দুর্গত কৃষকদের মাঝে ধানের চারা, বীজ, লুঙ্গিসহ বিতরণ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/