২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলার রঘুরামপুর গ্রামে শনিবার সন্ধ্যায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।নিহতরা হচ্ছে আরিফ (৬) ও রুনা (১৪)। গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিডিনিউজ টুয়ান্টিফোর ডটকমকে জানান জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গ্রামের আবুল কাসেমের বাড়িতে কুপিতে কেরোসিন তেল ঢালার সময় হাত থেকে পড়ে আগুন ধরে যায়। আগুন সমস্ত ঘরে ছড়িয়ে পড়লে আবুল কাসেম, তার স্ত্রী হাসিনা, ছেলে আরিফ, শরীফ ও ভাগ্নি রুনা আগুনে পুড়ে গুরুতর আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

কুমিল্লা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার মুরাদনগর উপজেলার রঘুরামপুর গ্রামে শনিবার সন্ধ্যায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে আরিফ (৬) ও রুনা (১৪)। গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিডিনিউজ টুয়ান্টিফোর ডটকমকে জানান জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গ্রামের আবুল কাসেমের বাড়িতে কুপিতে কেরোসিন তেল ঢালার সময় হাত থেকে পড়ে আগুন ধরে যায়। আগুন সমস্ত ঘরে ছড়িয়ে পড়লে আবুল কাসেম, তার স্ত্রী হাসিনা, ছেলে আরিফ, শরীফ ও ভাগ্নি রুনা আগুনে পুড়ে গুরুতর আহত হয়। তাদের প্রথমে দেবিদ্বার হাসপাতালে ভর্তি করা হলে রুনা ও আরিফ রোববার সকালে মারা যায়। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১