২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হিসাবে বন্যায় ক্ষতিগ্রস্ত এক কোটি মানুষ

সরকারি হিসাবে এ পর্যন্ত বন্যায় ৩৯ টি জেলায় এক কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর বন্যায় মৃত্যু হয়েছে ৫৬৪ জনের। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রোববার এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যায় ৬৩ হাজার ৪৩১ টি ঘরবাড়ি বিধ্বস্ত, সাত লাখ ৬০ হাজার ৬৮৫ একর জমির ফসল পুরোপুরি নষ্ট এবং ৫১০ টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ৫৫৫টি আশ্রয় কেন্দ্রে ৭৯ হাজার ৫৪৬ জন দুর্গত আশ্রয় নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 11:48 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সরকারি হিসাবে এ পর্যন্ত বন্যায় ৩৯ টি জেলায় এক কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর বন্যায় মৃত্যু হয়েছে ৫৬৪ জনের। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রোববার এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যায় ৬৩ হাজার ৪৩১ টি ঘরবাড়ি বিধ্বস্ত, সাত লাখ ৬০ হাজার ৬৮৫ একর জমির ফসল পুরোপুরি নষ্ট এবং ৫১০ টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ৫৫৫টি আশ্রয় কেন্দ্রে ৭৯ হাজার ৫৪৬ জন দুর্গত আশ্রয় নিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার পর্যন্ত সরকার দুর্গতদের মধ্যে ১৫ হাজার ৪১৫ মেট্রিক টন চাল, ১৫ কোটি ৯৬ লাখ ৫১ হাজার নগদ টাকা, গৃহনির্মাণ বাবদ ১২ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা এবং ত্রাণ ও উদ্ধার বাবদ সাড়ে ৪১ লাখ টাকা বিতরণ করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এসকে/১৭০০ ঘ.