ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিগত সরকারগুলোর রাজনৈতিক স্বার্থে নিয়োগ করা অযোগ্য বিচারপতিদের অপসারণের ওপর জোর দিয়েছেন আইন সংশ্লিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, পদত্যাগে বাধ্য করতে অযোগ্যদের ওপর চাপ সৃষ্টি করা যেতে পারে। এছাড়া সাময়িক সমাধানের জন্য প্রধান বিচারপতি তাদের বিচারিক দায়িত্ব থেকে দূরে সরিয়েও রাখতে পারেন।
শনিবার জাতীয় প্রেসকাবে সিটিজেন্স রাইটস্ মুভমেন্ট আয়োজিত 'বিচারক নিয়োগে অনিয়ম এবং প্রধান বিচারপতির করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বলেন, "বিচারপতিদের অপসারণের েেত্র নির্বাহী বিভাগ জড়িত হয়। এজন্য অযোগ্যদের অপসারণের জন্য সুশীল সমাজ নির্বাহী বিভাগের ওপর চাপ সৃষ্টি করতে পারে।"
উচ্চতর আদালতের বিচারকদের গভীরতম মূল্যবোধ ও বিবেক দ্বারা পরিচালিত হওয়ার আবেদন জানিয়ে কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, "বিচার কাজ করার সময় বিব্রত হওয়া সহজ, কিন্তু বিবেক দ্বারা চালিত হওয়া কঠিন।"
ন্যায় পরায়ণ নন- এমন বিচারপতিদের বিচারিক দায়িত্ব না দেওয়ার জন্য প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানান।
মতবিনিময় সভায় সমকাল সম্পাদক আবেদ খান বলেন, সামাজিক মেলামেশার কারণে বিচারকরা প্রভাবিত হতে পারেন। এজন্য, সাধারণ সামাজিক জীবনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কমানো প্রয়োজন। পাশাপাশি আগের মতো মর্যাদাপূর্ণ অবস্থায়ও তাদের ফিরিয়ে নিতে হবে।
সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট মুহাম্মদ মহসীন রশিদ অযোগ্য বিচারপতিদের বিচারকাজ থেকে বিরত রাখার জন্য তাদের বেঞ্চ দেওয়া বন্ধ করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের মহাসচিব তুসার রেহমান লিখিত বক্তব্যে বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। এজন্য, বিচার বিভাগসহ সব েেত্র শীর্ষ পদে থাকা ব্যক্তিদের অসংলগ্ন ও অসঙ্গতিপূর্ণ কাজের বিরুদ্ধে জনগণের মন্তব্য করার আইনি অধিকার চালু করা জরুরি।
লিখিত বক্তব্যে 'সংবিধান সংস্কার কমিশন' গঠন করাসহ ব্রিটিশ শাসনামলে প্রণীত নিয়মানুযায়ী সুপ্রিমকোর্টের বিচারপতিদের 'মাই লর্ড' সম্বোধন এর রীতি বাতিলের সুপারিশ করা হয়।
সংগঠনের উপদেষ্টা মো. আলফাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, প্রকৌশলী খায়রুল আনাম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসএনডি/এমএইচবি/১৯৫৬ ঘ.
bdnews24