২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচা মরিচের আগুন এখন বেগুনে, ফুটছে সয়াবিন

রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা মেহেদী বানু গত বুধবার নিউমার্কেট থেকে আধা কেজি খোলা সয়াবিন তেল কিনেছিলেন ৪২ টাকায়। শুক্রবার কিনলেন ৪৫ টাকায়। গত সপ্তাহে তিনি এক কেজি আটার প্যাকেট কিনেছিলেন ২৮ টাকায়। সেটা এখন ৩১ টাকা। পেঁয়াজের দাম এক সপ্তাহে কেজিতে ছয় টাকা বেড়ে ৩০ টাকা হয়েছে। বেগুনের দাম ৪০ টাকা, কাঁচামরিচ একশর কাছাকাছি। বাজারের এই অস্থিরতা ক্রেতা আর বিক্রেতাদের মধ্যেও সংক্রমিত হচ্ছে। ঢাকার কয়েকটি বাজার ঘুরে সেই চিত্রই তুলে এনেছেন মোকাররম হোসেন শুভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 12:37 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

মোকাররম হোসেন শুভ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা মেহেদী বানু গত বুধবার নিউমার্কেট থেকে আধা কেজি খোলা সয়াবিন তেল কিনেছিলেন ৪২ টাকায়। শুক্রবার কিনলেন ৪৫ টাকায়। গত সপ্তাহে তিনি এক কেজি আটার প্যাকেট কিনেছিলেন ২৮ টাকায়। সেটা এখন ৩১ টাকা। পেঁয়াজের দামও গত সপ্তাহের চেয়ে কেজিতে ছয় টাকা বেড়ে ৩০ টাকা হয়েছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও তাকে বেশি গুনতে হলো। বাজারের অবস্থা জানতে চাইলে তীব্র অসন্তোষের সঙ্গে গৃহিনী মেহেদী বানু বললেন, "এভাবে প্রতিদিন দাম বাড়তে থাকলে তো ভদ্রভাবে বাঁচতে পারবো না। বেতন তো আর মাসে মাসে বাড়ে না। অবস্থা এমন হলে তো দুর্নীতি কমবে না, মানুষের বেঁচে থাকার তাগিদেই দুর্নীতি আরো বাড়বে।" দ্রব্যমূল্য বাড়লে দুর্নীতি বাড়বে এ কেমন কথা? প্রশ্ন করতেই পাশ থেকে আরেকজন উত্তর দিলেন, "ভাই সব তো কিনাই খাইতে হয়। বেগুনের দাম ৪০ টাকা, কাঁচামরিচ একশর বেশি। এই অবস্থা চললে তো ভদ্রলোকেও চুরি করবে। বাঁচার জন্য মানুষ তো কত কিছুই করে। বাজারে এসে চান্দি গরম হইলে অফিসে গিয়া ফাইল আটকায়ে ঘুষ তো খাবেই।" নিউমার্কেটে দোকানী-ক্রেতা সবাইকেই অসন্তুষ্ট দেখা গেল। সবজির দোকানদার মালেক বললেন, "দাম কইলে কাস্টমার চেইত্তা যায়। ভাই, যে দামে কিনছি তারচে কমে তো বেচতে পার না। লাভ না করলে খামু কি। বেগুনের দাম ৪৫ টাকা চাইছি। অমনেই কাস্টমার খেইপা গেল।" হাতিরপুল বাজারের চাল ব্যবসায়ী আলাউদ্দিনও ক্ষুব্ধ। চালের দাম জানতে চাইলে তিনি বললেন, "বাজারের ভাও বুঝি না। দাম তো বাড়ছেই। কাস্টমার আগের সপ্তাহে যে দামে কিনছে এ সপ্তায় তার চাইতে দুই টাকা বেশি। কাস্টমারের রাগ করা স্বাভাবিক, কিন্তু কয়জনের সঙ্গে খ্যাচখ্যাচ করা যায়।" বাজার অস্থির, আর সেই অস্থিরতা সংক্রমিত হচ্ছে ক্রেতা আর বিক্রেতার মধ্যে। সরকার বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিলেও কোনো সুফল যে আসেনি তার প্রমাণ পাওয়া যাচ্ছে একাধিক সরকারি প্রতিষ্ঠানের বাজারদরের পরিসংখ্যানে। কৃষি বিপণন অধিদপ্তর ও বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের বাজার দরের তালিকায় দেখা যায়, নিত্য প্রয়োজনীয় ২০টি পণ্যের মধ্যে ১৬টি পণ্যের দামই বেড়েছে এক মাসের ব্যবধানে। ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম- এই চার মহানগরীতেও একই পণ্যের দামের ক্ষেত্রেও রয়েছে তারতম্য। রাজশাহীতে মোটা চালের দাম ঢাকার চেয়ে কেজিতে এক টাকা বেশি। মোটা চালের কেজি ঢাকায় ২২-২৪টা। খুলনায় আবার এক টাকা কম। সয়াবিন তেলের দামের কোনো ঠিক নেই। এক মাসে ঢাকায় ৭০ টাকা থেকে লিটারে ৮-৯ টাকা বেড়েছে ৭৯ টাকা হয়েছে। একই তেল চট্টগ্রাম ও রাজশাহীতে বিক্রি হচ্ছে ৭৩-৭৪ টাকায়, আর খুলনায় ৭৫-৭৬ টাকায়। খোলা আর প্যাকেট আটার দামের পার্থক্য কেজিতে ৪ থেকে ৫ টাকা। ঢাকার বাজারে খোলা আটা বিক্রি হচ্ছে ২৬-২৮ টাকায়। আর এক কেজির প্যাকেটের জন্য গুনতে হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা। তবে সরেজমিনে দেখা গেল, সরকারি হিসাবের চেয়ে সব পণ্যের দামই বাজারে বেশি। টিসিবির ১৭ আগস্টের বাজার দরের হিসাবে বেগুনের দাম দেখানো হয়েছে কেজিপ্রতি ২৪ থেকে ৪০ টাকা। তবে ২৪ টাকায় কোথাও বেগুন মেলেনি। বাজার ভেদে এই দাম ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে ওঠানামা করছে। আর কাঁচা মরিচ বিক্রি হচ্চে ৮০ থেকে ১০০ টাকায়। তবে দাম বেশি হওয়ায় ক্রেতারা পরিমাণে কম কিনছেন। সেক্ষেত্রে মরিচের কেজি ১০০ টাকাই পড়ছে। বছরের ব্যবধানে প্রায় সব জিনিসেরই দাম বেড়েছে ব্যাপক হারে। আটার দাম বেড়ে প্রায় দেড়গুন হয়েছে। মোটা চালের দাম বেড়েছে ২০ ভাগের ওপরে। প্রায় একই হারে বেড়েছে মসুর ডালের দাম। আর রমজান আসছে বলে এক মাসেই ছোলার দাম বেড়েছে গড়ে ১৫ ভাগের ওপরে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/১৭৫৮ ঘ.