চুয়াডাঙ্গা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর ও আলমডাঙ্গা উপজেলায় পৃথক অভিযানে একটি চোরাই গাড়ি ও একটি মটর সাইকেলসহ চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন, সদর উপজেলার জাফরপুর গ্রামের নাজিমউদ্দিন, বাগানপাড়া গ্রামের আমিনুল ইসলাম এবং আলমডাঙ্গা উপজেলার হাতিকাটা গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তাক ও পাইকপাড়া গ্রামের আজিজুল হক।
র্যাব-৬ এর চুয়াডাঙ্গা শাখার অধিনায়ক ক্যাপ্টেন আবুল খায়ের মো. ইলিয়াস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আমিনুল ও নাজিমকে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার একটি ওয়ার্কশপ থেকে উদ্ধার করা হয় একটি চোরাই প্রাইভেট কার।
একই রাতে আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে একটি চোরাই মটর সাইকেলসহ মোস্তাক ও আজিজুলকে গ্রেপ্তার করা হয় বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ একটি অপরাধ চক্রের সদস্য। তাদের র্যাব ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৫ ঘ.
bdnews24