২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চুরমার, মা ও শিশুসহ নিহত ৫

নগরীর পাহাড়তলী থানা এলাকায় বুধবার ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা চুরমার হয়ে যায়। এতে অটোরিকশা আরোহী তিন শিশু ও তাদের মাসহ পাঁচ জন নিহত হন। পাহাড়তলী থানার কাছে পেট্রোল পাম্পের কাছে বিকাল ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম জানান, শহরমুখী সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তা চূর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিজভি (২), রিনা (৫) ও রিতা (১২) মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর মারা যায় তাদের মা হোসনে আরা বেগম (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

চট্টগ্রাম, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী থানা এলাকায় বুধবার ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা চুরমার হয়ে যায়। এতে অটোরিকশা আরোহী তিন শিশু ও তাদের মাসহ পাঁচ জন নিহত হন। পাহাড়তলী থানার কাছে পেট্রোল পাম্পের কাছে বিকাল ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম জানান, শহরমুখী সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তা চূর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিজভি (২), রিনা (৫) ও রিতা (১২) মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর মারা যায় তাদের মা হোসনে আরা বেগম (৩০)। অটোরিকশাটি ধাক্কা খেয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা একটি রিকশার ওপর পড়লে অজ্ঞাতনামা এক রিকশাচালকও মারা যান বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। আজিজুল হক আরও জানান, নিহত তিন শিশুর বাবার নাম আনোয়ার হোসেন। তার বাড়ি সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারিতে। পুলিশ ট্রাকটি আটক করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এমআই/১৮৪৬ ঘ.