২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

হত্যার দায়ে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভুজারিপাড়া গ্রামের ফয়জুল হক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 11:55 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

পঞ্চগড়, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হত্যার দায়ে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভুজারিপাড়া গ্রামের ফয়জুল হক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ মো. আফজাল হোসেন সোমবার এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আইবুল হক, ইদ্রিস আলী, জয়নদ্দীন, আজাদ আলী ও আনোয়ার হোসেনকে খালাস দিয়েছে আদালত। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৭ ডিসেম্বর ভুজারিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত হয়ে আমিনুর রহমান নামে ওই গ্রামের এক ব্যক্তি হাসপাতালে মারা যান। ওই ঘটনায় আমিনুরের ভাগ্নে রাশিদুল ইসলাম বাদি হয়ে ১৯ ডিসেম্বর সদর থানায় মামলাটি করেন। ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার বিচারক মামলার রায় দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.