২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক হতে শুরু করেছে আন্তর্জাতিক পুঁজি বাজার

বিনিয়োগকারীদের ঋণ আতঙ্কের কারণে বিশ্বজুড়ে ধস নামার পর সোমবার পরিস্থিতি বেশ খানিকটা সামলে উঠেছে আন্তর্জাতিক পুঁজিবাজার। তারল্য বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রা বাজারে কয়েক বিলিয়ন ডলার যোগ করার পরই বাজার তার স্বাভাবিক গতি ফিরে পেতে শুরু করেছে। চলতি সপ্তাহে মুদ্রা বাজারে ইয়েনের দাম মোটামুটি স্থিতিশীল পর্যায়ে এসেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও স্বাভাবিক হওয়ার পথে। গত সপ্তাহে ৫ দশমিক ৫ শতাংশ পড়ে যাওয়ার পর তেলের দামও আবার বাড়তে শুরু করেছে। শনি-রবি দুই দিন সাপ্তাহিক বন্ধের পর সোমবার সকালে বেশ চাঙ্গাভাবেই সপ্তাহ শুরু করেছে ইউরোপের বাজারগুলো। তবে এজন্য ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকে বাড়তি ৪৮ বিলিয়ন ইউরো (৬৫ বিলিয়ন ডলার) যোগ করতে হয়েছে মুদ্রা বাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 11:28 AM

Updated : 26 Apr 2022, 02:39 PM

হংকং, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)