২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ২ হোটেল কর্মচারিকে গুলি করে হত্যা

রাজধানীর ফুলবাড়িয়া এলাকার একটি হোটেলের দুই কর্মচারিকে সোমবার সকালে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রেজাউল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, সকাল সাড়ে আটটার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা 'স্বাগতম' হোটেলে ঢুকে দুই কর্মচারি মানিক ও আমিরকে গুলি করে পূর্বশত্র"তার জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি। ওসি জানান এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 09:03 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--রাজধানীর ফুলবাড়িয়া এলাকার একটি হোটেলের দুই কর্মচারিকে সোমবার সকালে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রেজাউল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, সকাল সাড়ে আটটার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা 'স্বাগতম' হোটেলে ঢুকে দুই কর্মচারি মানিক ও আমিরকে গুলি করে পূর্বশত্র"তার জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি। ওসি জানান এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । সকাল সাড়ে নয়টায় মানিককে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বেলা ১১টার দিকে পুলিশ হোটেলের তিনতলা থেকে আমিরের লাশ উদ্ধার করে। পুলিশ হোটেলে তল্লাশি চালিয়েছে। এ ঘটনায় তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/আরএ/এসকে/১৪৪৮ ঘ.