ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ পৌর এলাকায় সোমবার সকালে ট্রাক চাপায় একই পরিবারের তিন জন মারা গেছেন। এদিকে পাবনায় বাস চাপায় মারা গেছে এক শিশু।
আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে গোশালা রেলগেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক একটি রিকশাকে চাপা দিলে রিকশারোহী লায়লা (২৫), তার মেয়ে চৈতি (৭) ও লায়লার বোন রাণী (২০) ঘটনাস্থলেই মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন জানান, রিকশা চাপা দেওয়ার আগে ট্রাকটি একটি গরুকে চাপা দেয়। এরপর পালিয়ে যাওয়ার জন্য ট্রাকটি বেপরোয়া গতিতে ছুটছিলো।
ট্রাকচালকের সহকারী ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
পাবনা প্রতিনিধি জানান, পাবনা-নগরবাড়ী সড়কে সোমবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে রবিন (৮) নামের এক শিশু মারা গেছে।
পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কের চিনাখরা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিরাজগঞ্জগামী ওমর পরিবহণের একটি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
লাশ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩২৩ ঘ.
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল
bdnews24