২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্ম ও উপসচিবসহ ১০ কর্মকর্তা বদলি

প্রশাসনে যুগ্ম-সচিব, উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ১০ কর্মকর্তার পদে রোববার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব বদলির আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে যুগ্ম-সচিব, উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ১০ কর্মকর্তার পদে রোববার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব বদলির আদেশ দেয়। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব তৌহিদ উদ্দিন আহমেদকে পরিকল্পনা কমিশনের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। ওএসডি উপ-সচিব রুহী রহমানকে অর্থ বিভাগে ও সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব কামরুন নাহারকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অর্থ বিভাগের উপ-সচিব আবদুল বারীকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এদিকে কৃষি বিভাগের উপ-সচিব এএফএম ফারুক হোসেনকে বদলি করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র সহকারী সচিবদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মৃণাল কান্তি বিশ্বাসকে তথ্য মন্ত্রণালয়ে, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সৈয়দ কামাল উদ্দিনকে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দেলোয়ার হোসেনকে পরিকল্পনা বিভাগে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের হরমুজ মিয়াকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আমির হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২০০৫ ঘ.