২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

নগরীর বিন্দুর মোড়ে রোববার সকাল সাড়ে ১০ টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাঠ কর্মী ফারুখ হোসেনের (২৫) মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

রাজশাহী, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বিন্দুর মোড়ে রোববার সকাল সাড়ে ১০ টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাঠ কর্মী ফারুখ হোসেনের (২৫) মৃত্যু হয়েছে। সওজ এর অফিসে কাজ করতে গিয়ে ১১ হাজার কেভি লাইনের তারে ফারুখ জড়িয়ে যায় বলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে প্রায় ঘণ্টাকাল চেষ্টা চালিয়ে ফারুখের লাশ উদ্ধার করে। উদ্ধার তৎপরতার সময় বিন্দুর মোড় এলাকায় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। সড়ক বিভাগের কর্মচারীরা অভিযোগ করেছেন, ১১ হাজার কেভি লাইনটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগকে বারবার জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। ফারুখের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা রমজান আলী জানান। নিহতরে বাড়ি মোহনপুর উপজেলার কেশর হাটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৬ ঘ.