২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের বানভাসি মানুষের ভয় এখন মঙ্গা

বন্যার পানি নেমে যাওয়ার পর চিরাচরিত অভাবের দিন মঙ্গার ভয়ে শঙ্কিত উত্তরবঙ্গের দরিদ্র মানুষ। বন্যার বিপর্যয় কাটিয়ে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই এ জনপদের অনিবার্য বার্ষিক সংকট মঙ্গার জন্য দিন গুণছে বৃহত্তর রংপুরের পাঁচটি জেলার মানুষ । এবারের বন্যায় বৃহত্তর রংপুরের পাঁচটি জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরের এক- চতুর্থাংশ এলাকা কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রতিবেদনে দেখা যায়। উপদ্রুত মানুষের সংখ্যা ২০ লাখের বেশি। এদের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের মানুষেরা। নদীর ভাঙনে চরাঞ্চলের প্রায় এক লাখ মানুষ ঘরবাড়ি, চাষের জমি, গৃহপালিত পশু সব হারিয়ে পথে বসেছেন। উত্তরাঞ্চল থেকে ফিরে লিখেছেন প্রতিবেদক মোকাররম হোসেন শুভ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 10:38 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বন্যার পানি নেমে যাওয়ার পর চিরাচরিত অভাবের দিন মঙ্গার ভয়ে শঙ্কিত উত্তরবঙ্গের দরিদ্র মানুষ। বন্যার বিপর্যয় কাটিয়ে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই এ জনপদের অনিবার্য বার্ষিক সংকট মঙ্গার জন্য দিন গুণছে বৃহত্তর রংপুরের পাঁচটি জেলার মানুষ । এবারের বন্যায় বৃহত্তর রংপুরের পাঁচটি জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরের এক- চতুর্থাংশ এলাকা কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রতিবেদনে দেখা যায়। উপদ্রুত মানুষের সংখ্যা ২০ লাখের বেশি। এদের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের মানুষেরা। নদীর ভাঙনে চরাঞ্চলের প্রায় এক লাখ মানুষ ঘরবাড়ি, চাষের জমি, গৃহপালিত পশু সব হারিয়ে পথে বসেছেন। উত্তরাঞ্চল থেকে ফিরে লিখেছেন প্রতিবেদক মোকাররম হোসেন শুভ এই 'পথে বসা' কোনো উপমা নয়, গাইবান্ধা সদর থেকে ঘাঘড়া নদীর দুই পাড়ে বাঁধের ওপর ঠাঁই নেওয়া অসংখ্য মানুষের জন্য তা কঠিন বাস্তব। বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চরাঞ্চলের মানুষেরা এখানে এসে আশ্রয় নিয়েছেন বলে বাঁধে এসে ওঠা মধ্যবয়েসী আমিনুল ইসলাম জানালেন। তিনি বললেন, পানি নেমে যাওয়ার পর যাদের বাড়িঘর এখনো দাঁড়িয়ে আছে তারা ঘরে ফিরেছেন। কেউ কেউ ঠিকঠাক করে তা বসবাসের উপযোগী করে তুলেছেন। কিন্তু তার মতো অনেকেরই বাড়িতে ফেরার উপায় নেই। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনাঘাট এলাকায় পরিস্থিতি আরো ভয়াবহ। এখানে কয়েকটি চরের দুই তৃতীয়াংশ ভেঙে গেছে। রমনা ঘাট থেকে উত্তাল ব্রহ্মপুত্রের ওপর দিয়ে এক মাইলের মতো দূরত্বে চড়