২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী হাসপাতালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায় গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল পরিচালক অধ্যাপক ড. খাদিজা বেগমের নেতৃত্বে রোববার এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 10:13 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায় গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল পরিচালক অধ্যাপক ড. খাদিজা বেগমের নেতৃত্বে রোববার এ উচ্ছেদ অভিযান চালানো হয়। বেলা ১২টা থেকে শুরু হওয়া অভিযানে কর্মচারী ক্যান্টিন, ওষুধের দোকানসহ দুশটিরও বেশি পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামসহ পুলিশ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মীরা অংশ নেন। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. খাদিজা বেগম জানান, উচ্ছেদ অভিযানের আগে মোট চারবার অবৈধ স্থপনা নির্মাণকারীদের সরে যেতে বলা হয়েছিল। তাদের হাতে হাতে গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিও পৌঁছানো হয়েছে। এরপরও তারা সরে না যাওয়ায় রোববার অভিযান চালানো হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উচ্ছেদ অভিযানে প্রায় ৭০ জন পুলিশ অংশ নিয়েছেন। দুটি বুলডোজার দিয়ে স্থাপনাগুলো ভাঙা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এএল/এসএনডি/১৬০৭ ঘ.