২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের মধ্যভাগ পর্যন্ত পুঁজিবাজারে মন্দাভাব

ব্যাংক ও ওষুধ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন কম হওয়ার প্রভাব পড়েছে ঢাকার পুঁজিবাজারে। ফলাফল রোববার দিনের মাঝামাঝিতে এসে 'পুঁজিবাজার মন্দা'। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৮ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৮৬ দশমিক ০২ পয়েন্টে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক পাঁচ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ কমে হয়েছে এক হাজার ৮৯২ দশমিক ৭০ পয়েন্ট। দিনের মাঝামাঝি পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৪৫ কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 07:13 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ও ওষুধ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন কম হওয়ার প্রভাব পড়েছে ঢাকার পুঁজিবাজারে। ফলাফল রোববার দিনের মাঝামাঝিতে এসে 'পুঁজিবাজার মন্দা'। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৮ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৮৬ দশমিক ০২ পয়েন্টে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক পাঁচ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ কমে হয়েছে এক হাজার ৮৯২ দশমিক ৭০ পয়েন্ট। দিনের মাঝামাঝি পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৪৫ কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। বৃহস্পতিবার দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১০৮ কোটি টাকা। বেলা পৌনে ১২টা পর্যন্ত লেনদেনকৃত মোট ১৬৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ৯০টির এবং ১৪টির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। লেনদেনের দিক দিয়ে শীর্ষে রয়েছে যথাক্রমে সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা ও আইএফআইসি ব্যাংক। এর পর পরই রয়েছে রূপালী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সামিট পাওয়ারের শেয়ারের দাম এক হাজার ২৪০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে এক হাজার ২৮০ টাকায় লেনদেন হচ্ছে। স্কয়ার ফার্মার শেয়ারের দাম চার হাজার ৯৭৪ টাকা ৭৫ পয়সা থেকে কমে চার হাজার ৯১০ টাকায় লেনদেন হচ্ছে। দাম বেড়েছে আইএফআইসি ব্যাংকের শেয়ারেরও। এ ব্যাংকটির শেয়ার দুই হাজার ২৮৮ টাকা থেকে বেড়ে দুই হাজার ৫৩০ টাকা হয়েছে। রূপালী ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ৪৫৪ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ৫২০ টাকা হয়েছে। এ ছাড়া ইউসিবিএল এর শেয়ারের দাম তিন হাজার ৫৬১ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে তিন হাজার ৬০০ টাকায় লেনদেন হচ্ছে। তবে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৯২৮ টাকা থেকে কিছুট পড়ে এখন ৯২১ টাকা হয়েছে। এবি ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও কমেছে প্রাইম, সাউথইস্ট ও ন্যাশনাল ব্যাংকের শেয়ারের। বিডিনিউজট টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমআই/১৩১২ ঘ.