২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে বিদ্যুতের দাবিতে ডেসা কার্যালয় ভাংচুর

বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ জনতা শুক্রবার গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের মধ্য রসুলপুর ডেসা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 03:23 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ জনতা শুক্রবার গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের মধ্য রসুলপুর ডেসা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি পিকআপভ্যানও ভাংচুর করে। ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে যায়। রাত দেড়টায়ও বিদুৎ না এলে কয়েক শ মানুষ স্থানীয় ডেসা কার্যালয়ে হামলা চালায়। বিক্ষুদ্ধ জনতা ডেসা কার্যালয়ের দরজা-জানালা ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর শুরু করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় জনতা পুলিশের একটি পিকআাপভ্যান ভাংচুর করে। অতিরিক্ত পুলিশ ও র‌্যাব এসে রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উপ-পরিদর্শক আব্দুল কাদের বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত ৭/৮শ' জনকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এফএইচবি/এসকে/২১১৪ ঘ.