২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সুদের টাকা দিতে না পারায় শিকল বেঁধে নির্যাতন

সময়মত সুদের টাকা দিতে না পারায় এক রিকশা চালককে শিকল বেঁধে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 03:20 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

সাতক্ষীরা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সময়মত সুদের টাকা দিতে না পারায় এক রিকশা চালককে শিকল বেঁধে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার শহরের মেহেদিবাগের টিভি টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক নাজমুন নাহার কুমকুম জানান, কয়েকমাস আগে রিকশাচালক আবুল কাসেম স্থানীয় বেলাল হোসেন ও তার স্ত্রী রোকেয়া বেগমের কাছ থেকে মাসিক সাত শতাংশ সুদে তিন হাজার টাকা কর্জ নেন। সময়মতো সুদের টাকা দিতে না পারায় শনিবার বেলাল ও রোকেয়া কাসেমকে বাড়িতে ডেকে নিয়ে শিকল দিয়ে বেঁধে মারধর করে। পরে প্রতিবেশীদের সহায়তায় পুলিশ গিয়ে কাসেমকে উদ্ধার করে। কুমকুম বলেন, এ ব্যাপারে কাসেম সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে রাত ৯টা পর্যন্ত মামলা হিসাবে সেটি নেওয়া হয়নি। তবে বেলাল ও রোকেয়াকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১২২ ঘ.