২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিদের গরম থেকে বাঁচাতে হাতপাখা বরাদ্দ

নীলফামারী জেলা কারাগারে প্রচণ্ড গরম থেকে বন্দিদের বাঁচাতে হাতপাখা বরাদ্দ করেছে কর্তৃপক্ষ। ভ্যাপসা গরম আর ঘন ঘন লোডশেডিং-এর কারণে এরই মধ্যে সেখানে শতাধিক বন্দি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

নীলফামারী, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নীলফামারী জেলা কারাগারে প্রচণ্ড গরম থেকে বন্দিদের বাঁচাতে হাতপাখা বরাদ্দ করেছে কর্তৃপক্ষ। ভ্যাপসা গরম আর ঘন ঘন লোডশেডিং-এর কারণে এরই মধ্যে সেখানে শতাধিক বন্দি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। কারাগার সূত্র জানায়, গরমের মধ্যে বন্দির চাপ কমাতে শনিবার বিকেলে নীলফামারী জেলা কারাগার থেকে ৫০জন হাজতিকে রংপুর কারাগারে স্থানান্তর করা হয়। প্রায় একশ' বছর আগে নির্মিত একটি মহিলা ও তিনটি পুরুষ প্রকোষ্ঠের নীলফামারী কারাগারের ধারণ ক্ষমতা মাত্র ৯৪। অথচ স