ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকার ৫০০ একর জমিতে ধানের বীজতলার কাজ শুরু করেছে । বন্যা- পরবর্তী সময়ে কৃষকদের এ ধানের চারা বিনামূল্যে বিতরণ করা হবে।
সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ শনিবার রাজধানীর ডেমরা থানার আমুলিয়া মডেল টাউনের কাছে সমবেত বন্যার্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় এ কথা জানান।
সেনাপ্রধান শনিবার আমুলিয়া এলাকার বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নিজাম আহমেদসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/২০৫৫ ঘ.
bdnews24