পটুয়াখালী, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদেশে পাচারকালে গত দুই দিনে র্যাব ও উপকূল রক্ষীরা তিনটি ট্রলার থেকে ১৬৭৫ বস্তা ইউরিয়া সার আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে চার জনকে।
র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক খাইরুল আলম জানান, শুক্রবার গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে একটি ট্রলার থেকে ৭০০ বস্তা ইউরিয়া সার এবং জেলা শহরের পুরান বাজার এলাকায় অপর একটি ট্রলারে ৬০০ বস্তা ইউরিয়া সার আটক করা হয়।
ট্রলার দুটি থেকে আবুল কালাম আজাদ, শাহিদ খান ও শহিদুল ইসলাম নামে তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
অপরদিকে শুক্রবার রাতে কলাপাড়ার বালিয়াতলী নদীতে একটি ট্রলার থেকে ৩৭৫ বস্তা ইউরিয়া সার উপকূল রক্ষীরা আটক করে বলে জানান কলাপাড়া থানার সহকারী উপ পরিদর্শক আব্দুল জলিল।
ওই ট্রলার থেকে জাহাঙ্গীর নামে এক জনকে আটক করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24