২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসে ডাকাতি

চট্টগ্রাম থেকে ঢাকামুখি কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বৃহস্পতিবার রাতে ডাকতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোনসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 06:08 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে ঢাকামুখি কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বৃহস্পতিবার রাতে ডাকতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোনসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনটি রাত সাড়ে ১০ টায় তেজগাঁও স্টেশনে পৌঁছালে ১০/১২ জন যাত্রীবেশী ডাকাত ট্রেনে উঠে পড়ে। তারা অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ ৬২ হাজার টাকা ও মোবাইলফোনসহ বিভিন্ন মালামাল কেড়ে নেয়। ট্রেনটি ঢাকার মালিবাগ রেলক্রসিং পার হওয়ার সময় গতি কমে আসলে ডাকাতরা ট্রেন থেকে নেমে যায়। তিনি জানান, ওই ট্রেনের যাত্রী ভৈরবের আহাদ মিয়া এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সুমন (১), সুমন (২), আজিজুল হক ও কবীর হোসেন নামে চারজনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২৩৪০ ঘ.